Salman Khan on World Cup Final: আগামীকাল ভারতের ফাইনালে জয় নিয়ে আত্মবিশ্বাসী সলমান খানও, শুনুন টাইগারের কথা
সলমান খানকে প্রশ্ন করা হলে তিনি বলেন 'একদিকে ভারত ম্যাচের পর সব ম্যাচ জিতচ্ছে অন্যদিকে, আমাদের ছবি বক্স অফিসে ভাল ব্যবসা করেছে। ইনসাল্লাহ, কাল ইন্ডিয়া জিতে যাবে এবং আপনারা আবার প্রেক্ষাগৃহে ফিরবেন
আসন্ন ২০২৩ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের জয়ের ব্যাপারে নিশ্চিত বলিউড তারকা সলমান খান (Salman Khan)। সংবাদ মাধ্যমের সঙ্গে এক আলাপচারিতায় তিনি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত 'টাইগার থ্রি' ছবির (Tiger 3) কালেকশন এবং 'মেন ইন ব্লু' নিয়ে কথা বলেন। রোহিত শর্মার (Rohit Sharma) দল এই টুর্নামেন্টে অপরাজিত রয়েছে এবং নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। ১৯ নভেম্বর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। ভারতের হয়ে বিরাট কোহলি (Virat Kohli) ১০ ম্যাচে ৭০০-র বেশি রান করেছেন। অন্যদিকে, ৬ ম্যাচে ২৩ উইকেট নিয়েছেন মহম্মদ শামি (Mohammed Shami)। এই প্রসঙ্গে সলমান খানকে প্রশ্ন করা হলে তিনি বলেন 'একদিকে ভারত ম্যাচের পর সব ম্যাচ জিতচ্ছে অন্যদিকে, আমাদের ছবি বক্স অফিসে ভাল ব্যবসা করেছে। ইনসাল্লাহ, কাল ইন্ডিয়া জিতে যাবে এবং আপনারা আবার প্রেক্ষাগৃহে ফিরবেন।' সলমান একজন ক্রিকেট ভক্ত এবং বিশ্বকাপের ম্যাচে তার ছবির প্রচারে এসেছিলেন। ICC ODI World Cup 2023 Final Ceremony: এয়ার শো থেকে শুরু করে মিউজিক ইভেন্ট, জেনে নিন বিশ্বকাপ ফাইনালে আমেদাবাদে আইসিসির চার পর্বের বিদায় অনুষ্ঠান
#WATCH | Mumbai: Superstar #SalmanKhan during a fan event of #Tiger3 expressed confidence that Team India will win the World Cup title clash against Australia on Sunday.
"India won all matches so far and during the ongoing World Cup, we came up with Tiger 3. Our film drew good… pic.twitter.com/O4WMik1uoG
— ANI (@ANI) November 18, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 18, 2023 09:28 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

