Rocky Flintoff Century: বাবা অ্যান্ড্রুর রেকর্ড ভেঙে অজিদের বিপক্ষে ১৬ বছরেই সেঞ্চুরি রকি ফ্লিনটফের
১৬ বছর ২৯১ দিন বয়সী ফ্লিনটফ ২০ বছর ২৮ দিন বয়সে ইংল্যান্ড লায়ন্সের হয়ে তার বাবার প্রথম সেঞ্চুরি অতিক্রম করেন। গতকাল ব্যাট করতে নেমে ১২৭ বলে ১০৮ রান করেন এই ব্যাটার।
Rocky Flintoff Century: ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ট্যুর ম্যাচে দলকে বিপর্যয় থেকে উদ্ধার করেছেন অ্যান্ড্রু ফ্লিনটফের (Andrew Flintoff) ছেলে রকি। ৯ নম্বরে ব্যাট করতে নেমে রকি সেঞ্চুরি করেন। ১৬ বছর ২৯১ দিন বয়সী ফ্লিনটফ ২০ বছর ২৮ দিন বয়সে ইংল্যান্ড লায়ন্সের হয়ে তার বাবার প্রথম সেঞ্চুরি অতিক্রম করেন। গতকাল ব্যাট করতে নেমে ১২৭ বলে ১০৮ রান করেন এই ব্যাটার। মিডল অর্ডার ব্যাটার ফ্রেডি ম্যাকক্যানের সঙ্গে ইনিংস ধরে রাখেন রকি। দুজনে মিলে ৬৬ রান যোগ করে ইংল্যান্ড লায়ন্সকে ২০০ রানের গণ্ডি টপকাতে সাহায্য করেন। ফ্রেডির আউটের পরে, রকি ক্রিজে শেষ দুই ব্যাটসম্যান জশ টাং এবং মিচেল স্ট্যানলির সাথে লড়াই চালিয়ে যান। ৬টি ছক্কা ও ৯টি বাউন্ডারির সাহায্যে দুর্দান্ত সেঞ্চুরি করেন রকি। শেষ দুই ব্যাটসম্যানও প্রশংসার দাবিদার ৬০ বল মোকাবেলা করার জন্য। তারাই রকিকে তার সেঞ্চুরিতে পৌঁছাতে সাহায্য করেন। Who is Umar Nazir? রোহিত-রাহানেকে আউট করে মুম্বইকে বিপদে ফেললেন জম্মুর পেসার, কে এই উমর নাজির?
অজিদের বিপক্ষে ১৬ বছরেই সেঞ্চুরি রকি ফ্লিনটফের
At 16 years 291 days old, Rocky Flintoff is the youngest player to score a maiden 💯 for England Lions 🦁
Passing his father, Andrew Flintoff (20 yrs 28 days) 👏 pic.twitter.com/vMMFGTXElj
— England Cricket (@englandcricket) January 23, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 24, 2025 08:26 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

