Rishabh Pant Bowling in DPL: দেখুন, দিল্লি প্রিমিয়ার লিগে ব্যাটিং ছেড়ে ডানহাতি রিস্ট স্পিনার রূপে ঋষভ পন্থ

ম্যাচে দর্শকদের হতবাক করে পুরানি দিল্লি-৬ এর অধিনায়ক ঋষভ পন্থ শেষ ওভারের বোলিংয়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। মূলত উইকেটরক্ষক হিসেবে দেখা যাওয়ায় পন্থকে রিস্ট স্পিন বোলিং করতে দেখা গেছে

Rishabh Pant (Photo Credit: @twitfrenzy_/ X)

দিল্লি প্রিমিয়ার লিগের (DPL) উদ্বোধনী ম্যাচে সাউথ দিল্লি সুপারস্টার্জের (South Delhi Superstarz) মুখোমুখি হয় পুরানি দিল্লি-৬ (Purani Delhi-6)। গতকাল ১৭ আগস্ট দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। সাউথ দিল্লি সুপারস্টার্জের অধিনায়ক আয়ুশ বাদোনি টস জিতে যাওয়ার পর প্রথমে ব্যাট করতে নামে পন্থরা। ঋষভ পন্থ (Rishabh Pant) ৩২ বলে ৩৫ রান করে দলের শক্ত ভিত গড়ার চেষ্টা করলেও ফের স্পিনারের সামনে ইনিংস স্লো করে দেন। ম্যাচে দর্শকদের হতবাক করে পুরানি দিল্লি-৬ এর অধিনায়ক ঋষভ পন্থ (Rishab Pant) শেষ ওভারের বোলিংয়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। মূলত উইকেটরক্ষক হিসেবে দেখা যাওয়ায় পন্থকে রিস্ট স্পিন বোলিং করতে দেখা গেছে। যদিও তাঁর ওভারের প্রথম ডেলিভারিতেই ম্যাচ শেষ হয়ে যায়, তবুও পন্থের এই প্রচেষ্টা আন্তর্জাতিক ক্রিকেটে গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। ম্যাচে ঋষভ পন্থের পুরানি দিল্লি-৬ ৩ উইকেটে হেরে যায়। Ishan Kishan Century: বুচি বাবু টুর্নামেন্টে ফর্মে ফিরেই ৮৬ বলে সেঞ্চুরি ইশান কিষাণের, দেখুন ভিডিও

দেখুন ভিডিও

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement