Ram Siya Ram Song Played In South Africa: কেশব মহারাজকে দেখে মাঠে 'রাম সিয়া রাম', দেখুন কেএল রাহুলের প্রতিক্রিয়া
ভিডিওতে দেখা যায়, বোলান্ড পার্কে কেশব মহারাজ ব্যাট করতে আসার সঙ্গে সঙ্গেই স্টেডিয়ামে বাজতে শুরু করে 'রাম সিয়া রাম'-এর গান।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওয়ানডে ম্যাচটি আয়োজিত হয় পার্লের বোল্যান্ড পার্কে। এই নির্ণায়ক ম্যাচে টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকাকে ৭৮ রানে পরাজিত করে ২-১ ব্যবধানে সিরিজ দখল করে নেয়। এর আগে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রান তোলে টিম ইন্ডিয়া। লক্ষ্য তাড়া করতে নেমে ৪৫.৪ ওভারে মাত্র ২১৮ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার পুরো দল। এরই মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওতে দেখা যায়, বোলান্ড পার্কে কেশব মহারাজ ব্যাট করতে আসার সঙ্গে সঙ্গেই স্টেডিয়ামে বাজতে শুরু করে 'রাম সিয়া রাম'-এর গান। উইকেটরক্ষক ও ভারতীয় অধিনায়ক কেএল রাহুল তাকে জিজ্ঞেস করেন, 'কেশব ভাই, আপনি যখনই আসেন, এই গানটি বাজানো হয়।' Rohit Sharma's Cute Birthday Wish To Wife Ritika: দেখুন, স্ত্রী রিতিকার জন্মদিনে রোহিতের পোস্ট
দেখুন পোস্ট