Rachin Ravindra, NZ vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে নিউজিল্যান্ড দলে ব্রেসওয়েলের পরিবর্তে রবীন্দ্র
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলার জন্য ব্রেসওয়েল উড়ে যাওয়ার পর রবীন্দ্রকে দলে নেওয়া হয়েছে
অফ-স্পিন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলের পরিবর্ত হিসেবে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের একদিনের দলে ডাক পেয়েছেন বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার রচিন রবীন্দ্র। চোটের কারণে ইংল্যান্ডের ব্যাটসম্যান উইল জ্যাকসের পরিবর্ত হিসেবে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলার জন্য ব্রেসওয়েল উড়ে যাওয়ার পর রবীন্দ্রকে দলে নেওয়া হয়েছে। বাংলাদেশের বিপক্ষে মিরপুরে ইংল্যান্ডের একদিনের ম্যাচে ফিল্ডিং করার সময় পেশিতে চোট পান জ্যাকস। এরপর বাকি সফর ও পরে আইপিএলে থেকে বাদ পড়েছেন তিনি। আগামী ২৫ মার্চ শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচের আগে বুধবার অকল্যান্ডে একদিনের দলের যোগ দেবেন রবীন্দ্র। নিউজিল্যান্ডের হয়ে ছ'টি টি-২০ এবং তিনটি টেস্ট খেলেছেন রবীন্দ্র।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
FIFA Club World Cup 2025,Chelsea Vs Los Angeles FC: লস অ্যাঞ্জেলেস এফসিকে ২ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু চেলসি-র
Sri Lanka vs Bangladesh Test Series 2025: কাল থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, নামছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ, জানুন সূচি
2025 ICC Women’s Cricket World Cup: সামনে এল ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের সময়সূচী; ৩০ সেপ্টেম্বর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি আয়োজক ভারত
FIFA Club World Cup 2025, Auckland City vs Bayern Munich: ১০ গোলে অকল্যান্ড সিটি এফসিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের ব্যবধানে জিতল বায়ার্ন মিউনিখ
Advertisement
Advertisement
Advertisement