PAK vs NZ, Saud Shakeel Maiden Century: নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে শতকের অভিষেক পাকিস্তানের সৌদ শাকিলের

ইমাম-উল-হক (Imam-ul-Haq) ও সরফরাজ আহমেদের (Sarfaraz Ahmed) সঙ্গে জুটি বেঁধে পাকিস্তানকে ৯৯-৩ থেকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন শাকিল। আহমেদের সঙ্গে ইতিমধ্যেই ১০০-র বেশি রান যোগ করেছেন শাকিল

Saud Shakeel (Photo Credit: Pakistan Cricket/ Twitter)

পাকিস্তানের ব্যাটসম্যান সৌদ শাকিল (Saud Shakeel) টেস্টে প্রথম সেঞ্চুরির অভিষেক করলেন। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ( National Stadium, Karachi) নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে তিন অঙ্কের ঘরে পৌঁছে যান এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ইমাম-উল-হক (Imam-ul-Haq) ও সরফরাজ আহমেদের (Sarfaraz Ahmed) সঙ্গে জুটি বেঁধে পাকিস্তানকে ৯৯-৩ থেকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন শাকিল। আহমেদের সঙ্গে ইতিমধ্যেই ১০০-র বেশি রান যোগ করেছেন শাকিল। পঞ্চম টেস্ট খেলতে নামা শাকিল ২৪০ বলে প্রথম সেঞ্চুরি তুলে নেন। মিডল অর্ডার ব্যাটসম্যানদের শুরুটা দারুণ হয়েছে টেস্টে। মাত্র নয় ইনিংসে তাঁর সংগ্রহ ছ'টি ৫০-এর বেশী রান র‍য়েছে। ইংল্যান্ড সিরিজে অভিষেক হওয়া শাকিল ৩৭,৭৬,৬৩,৯৪,২৩ ও ৫৩ রান করেন। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টেও অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলেন তিনি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement