NZ vs SL 2nd Test Day 3 Stumps: ফলো-অন পেয়েও ৩০৩ রানে পিছিয়ে শ্রীলঙ্কা, সিরিজ জয়ের লক্ষ্যে কিউইরা
নিউজিল্যান্ড -৫৮০/৪ (ঘোষিত); শ্রীলঙ্কা- ১৬৪ (অলআউট), ১১৩/২ (ফলো-অন)
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ফলো-অন দেওয়ার পর এখনও দু'দিন বাকি থাকতেই সিরিজ ক্লিন সুইপ করার সম্ভাবনা তৈরি করেছে নিউজিল্যান্ড। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে তৃতীয় দিনের খেলার শেষে দ্বিতীয় ইনিংসে ২ উইকেট খুইয়ে ১১৩ রান করলেও এখনও ৩০৩ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা। দ্বিতীয় সেশনে ১৫.১ ওভার এবং মাত্র ৫০ রানে শ্রীলঙ্কার শেষ ছয় উইকেট পড়ে যায়। শনিবার কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলসের জোড়া দ্বিশতরানে ভর করে বিশাল পার্টনারশিপ গড়ে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ৪ উইকেটে ৫৮০ রান তুলে ইনিংস ঘোষণা করে ব্ল্যাক ক্যাপসরা। দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কা ২ উইকেটে ২৬ রান তুলে আজকের দিনের খেলা শুরু করে।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
FIFA Club World Cup 2025,Chelsea Vs Los Angeles FC: লস অ্যাঞ্জেলেস এফসিকে ২ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু চেলসি-র
Sri Lanka vs Bangladesh Test Series 2025: কাল থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, নামছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ, জানুন সূচি
2025 ICC Women’s Cricket World Cup: সামনে এল ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের সময়সূচী; ৩০ সেপ্টেম্বর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি আয়োজক ভারত
FIFA Club World Cup 2025, Auckland City vs Bayern Munich: ১০ গোলে অকল্যান্ড সিটি এফসিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের ব্যবধানে জিতল বায়ার্ন মিউনিখ
Advertisement
Advertisement
Advertisement