NZ vs SL 1st Test Day 1, Stumps: শ্রীলঙ্কার দৃঢ় ব্যাটিংয়ে প্রথম দিনেই স্কোর ৩০০ পার

শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে অর্ধশতরান করেন। এছাড়া কুশল মেন্ডিস ৮৭ এবং অ্যাঞ্জেলো ম্যাথুজ ৪৭ রান করে ফিরে যান।

NZ vs SL Test Series 2023 (Photo Credit: Circle of Cricket/ Twitter)

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৬ উইকেটে ৩০৫ রান করেছে শ্রীলঙ্কা। ধনঞ্জয়া ডি সিলভা ৩৯ ও কাসুন রাজিথা ১৬ রানে অপরাজিত রয়েছেন। শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে অর্ধশতরান করেন। এছাড়া কুশল মেন্ডিস ৮৭ এবং অ্যাঞ্জেলো ম্যাথুজ ৪৭ রান করে ফিরে যান। নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি ৩টি, ম্যাট হেনরি ২টি ও মাইকেল ব্রেসওয়েল ১টি উইকেট নেন। বৃহস্পতিবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামছে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম দিন ছিলেন না কেন উইলিয়ামসন, বুধবার দিদিমার স্মরণসভায় যোগ দিতে বাড়ি ফিরেছেন তিনি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement