NZ vs BAN 1st T20I Result: কিউইদের ঘরের মাঠে হারিয়ে টি-২০ সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
২ উইকেট এবং ১৯ রান করে ম্যাচ সেরা হন মেহেদী হাসান
নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের দেওয়া ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ প্রথমে বিপাকে পড়লেও লিটন দাসের ৪২ রানের অপরাজিত ইনিংসে ৫ উইকেটে জয় তুলতে সাহায্য করে। টসে জিতে প্রথমে কিউইদের ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। মাত্র ১ রানেই ৩ উইকেট খুইয়ে চরম বিপদে পড়ে নিউজিল্যান্ড। জেমস নিশামের ৪৮ রান ও মিচেল স্যান্টনারের ২৩ রানের ব্যাটিংয়ের সুবাদে কোনোক্রমে ১৩৪ রান করে নিউজিল্যান্ড। বাংলাদেশের শোরিফুল ইসলাম ৩ উইকেট, মেহেদী হাসান এবং মুস্তাফিজুর রহিম ২ উইকেট, একইসঙ্গে তাঞ্জিম হাসান সাকিব এবং রিসাদ হোসেনের ১ উইকেট নিয়ে ব্যাটসম্যানদের জন্য পথ সুগম করে দেন। এরপর রান তাড়া করতে নেমে সাউদি, মিলনে, নিশাম, স্যান্থনার এবং অভিষেককারী বেন সিয়ার্স ১টি করে উইকেট নিয়ে ৯০ রানেই ৫ উইকেট করলে লিটন দাস বিপদ থেকে উদ্ধার করে সিরিজের প্রথম ম্যাচে জয় নিশ্চিত করেন। Ebadot Hossain Ruled Out: বিপাকে বাংলাদেশ! আগামী টি-২০ বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারেন এবাদত হোসেন
দেখুন স্কোরকার্ড
ম্যাচ সেরা মেহেদী হাসান