NZ Squad, NZ vs PAK: পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজের দল ঘোষণা কিউইদের, ফিরছেন উইলিয়ামসন-ফার্গুসন
ট্রেন্ট বোল্ট সংযুক্ত আরব আমিরাতে এবং জিমি নিশাম দক্ষিণ আফ্রিকায় টি-২০ লিগ খেলার কারণে অনুপস্থিত থাকবেন
চোটের জন্য ভারতে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার দু'মাস পর পাকিস্তানের বিরুদ্ধে কিউই টি-২০ দলে ডাক পেয়েছেন পেসার ম্যাট হেনরি। অধিনায়ক কেন উইলিয়ামসন এবং ওপেনার ডেভন কনওয়ে বাংলাদেশের বিপক্ষ টেস্টের পর বিশ্রাম নিয়ে এই সিরিজে ফিরছেন। তবে হাঁটুর চোটের কথা মাথায় রেখে পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি খেলবেন না উইলিয়ামসন এবং অধিনায়ক হিসেবে থাকছেন মিচেল স্যান্টনার। চোটের পর ফিরছেন পেস বোলার লকি ফার্গুসন। কাইল জেমিসনকে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজের জন্য বিবেচনা করা হয়নি। এছাড়া ট্রেন্ট বোল্ট সংযুক্ত আরব আমিরাতে এবং জিমি নিশাম দক্ষিণ আফ্রিকায় টি-২০ লিগ খেলার কারণে অনুপস্থিত থাকবেন। গোড়ালির চোট না সারায় মাইকেল ব্রেসওয়েলও দলে জায়গা পাননি। টানা কয়েক মাস ক্রিকেট খেলার জন্য রচিন রবীন্দ্রকে বিশ্রাম দিয়েছে নিউজিল্যান্ড দল। Abrar Ahmed, PAK vs NZ: নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন পাক স্পিনার আবরার আহমেদ
দেখুন দল