NZ Squad, BAN vs NZ: বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে নেই উইলিয়ামসন, নেতৃত্বে স্যান্থনার
উইলিয়ামসন ও জেমিসনের জায়গায় খেলবেন যথাক্রমে রচিন রবীন্দ্র (Rachin Ravindra) ও জ্যাকব ডাফি (Jacob Duffy)
ক্রিসমাসের পর বাংলাদেশের মুখোমুখি হওয়ার জন্য ব্ল্যাকক্যাপস টি-টোয়েন্টি স্কোয়াড থেকে নাম সরিয়ে নিয়েছেন অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson) ও বোলার কাইল জেমিসন (Kyle Jamieson)। তাদের জায়গায় খেলবেন যথাক্রমে রচিন রবীন্দ্র (Rachin Ravindra) ও জ্যাকব ডাফি (Jacob Duffy)। দলের আগামী দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত। সম্প্রতি ভারত ও বাংলাদেশে ফিরে আসার পর হাঁটুর পুনর্বাসন ও শক্তিবৃদ্ধির কাজ করবেন উইলিয়ামসন। অন্যদিকে, হ্যামস্ট্রিং চোটে ভুগছেন জেমিসন এবং পুনর্বাসন রয়েছেন সেই কারণে বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজ ও জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারবেন না তিনি। কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে সিরিজে নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার (Mitchell Santner)। PAK Squad, PAK vs NZ: কিউইদের বিপক্ষে শাহিনের অধিনায়কত্বে টি-২০ দল ঘোষণা পাকিস্তানের
নিউজিল্যান্ড স্কোয়াড- মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি, টিম সাউদি।
দেখুন পোস্ট