MS Dhoni New Hairstyle: আইপিএলের আগে নয়া অবতারে মাহি, দেখুন ভাইরাল ছবি
ধোনি ফের আগের মতো লম্বা চুল রেখে সময়ের কাঁটা ঘুরিয়ে দিয়েছেন তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দিনগুলিতে
এমএস ধোনিকে (MS Dhoni) সম্প্রতি এই বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024) আগে দেখা গেছে একদম নয়া অবতারে। ধোনি ফের আগের মতো লম্বা চুল রেখে সময়ের কাঁটা ঘুরিয়ে দিয়েছেন তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দিনগুলিতে। সেলিব্রিটি হেয়ারড্রেসার আলিম হাকিম (Aalim Hakim) তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভক্তদের মাহির নতুন চেহারার কিছু ঝলক শেয়ার করেছেন এবং সেই ছবি নেটপাড়ায় ভাইরাল হতে বেশী সময় নেয়নি। নয়া হেয়ারস্টাইলে পুরনো দিনের কথা মনে করিয়ে দেওয়ায়, ভক্তরা আশা করবেন যে এমএস ধোনি আইপিএল ২০২৪-এ ব্যাট নিয়ে ফের সেই দিনগুলি ফিরিয়ে আনবেন। ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে বড় ছক্কায সঙ্গে তাঁর ট্রেডমার্ক হেলিকপ্টার শট দেখতে মুখিয়ে রয়েছে ভক্তরা। গত মরসুম মাহির তেমন ভালো যায়নি, ১৬টি ম্যাচে মাত্র ১০৪ রান করেন তিনি। তবে হাঁটুর চোটের সাথে লড়াই করলেও দলকে শিরোপা এনে দেন তিনি। Ruturaj Gaikwad as CSK Captain: চেন্নাইয়ের অধিনায়কত্ব ছাড়লেন ধোনি! ২০২৪ আইপিএলে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়
দেখুন ছবি
💇♂️
The One & Only Our Thala 👑Mahendra Singh Dhoni@msdhoni 👑🔥❤️@mahi7781@AalimHakim #mahendrasinghdhoni #dhoni #msd #dhonisnewhairstyle #thala #csk #ipl #2024 #indian #vintagedhoni #newdhoni #chennaisuperkings #aalimhakim #hakismaalim pic.twitter.com/sX0J5LCmf0
— Aalim Hakim (@AalimHakim) March 21, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 21, 2024 04:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

