Mohammad Siraj Heart Broken?: দেখুন, হঠাৎই ইনস্টাগ্রামে সিরাজের হৃদয়ভঙ্গের পোস্ট

যদিও ভারতীয় এই পেসার কেন এই পোস্ট শেয়ার করেছেন সেটা জানা যায়নি

Md. Siraj (Photo Credit: @RCB/ X)

হঠাৎই ইনস্টাগ্রামে হৃদয়ভঙ্গের পোস্ট শেয়ার করেছেন মহম্মদ সিরাজ। যদিও ভারতীয় এই পেসার কেন এই পোস্ট শেয়ার করেছেন সেটা জানা যায়নি। সিরাজ তাঁর ব্যক্তিগত জীবনের কোনো কারণে এই পোস্ট করতে পারেন। তবে নেটপাড়ায় সিরাজের বেশ জল্পনা শুরু হয়েছে এবং কিছু ভক্তের মতে অর্জুন পুরস্কারের তালিকায় মহম্মদ শামির নাম থাকলেও তাঁর নাম না থাকায় তিনি এই পোস্ট করেছেন। তবে আইপিএল নিলামের আগে থেকে ভারতীয় দলের দুই তারকা হার্দিক এবং রোহিতকে নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের যে বিতর্ক চলছে সেই নিয়ে তাঁর প্রভাব কি ভারতীয় ড্রেসিংরুমেও পড়েছে এই নিয়ে কিছু ভক্তরা সন্দিহান। যদিও আইপিএলে বিরাটের দল আরসিবিতে খেলেন মহম্মদ সিরাজ। সম্প্রতি হওয়া আইপিএল নিলামে সব দলই কিছু ভালো ক্রিকেটার নিলেও আরসিবির তালিকায় আসেনি কোনো বড় নাম। Ishan Kishan in KBC: দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ ছেড়ে কৌন বনেগা ক্রোড়পতিতে ইশান কিষান

দেখুন পোস্ট

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement