Matheesha Pathirana, IPL 2024: ধোনির দলে যোগ দিতে চেন্নাইয়ে আগমন মাথিশা পাথিরানার
সম্প্রতি পাথিরানার ম্যানেজার আমিলা কালুগালাগে এক্স-এ পাথিরানার একটি ছবি শেয়ার করে নিশ্চিত করেছেন যে তারকা পেসার চেন্নাই পৌঁছেছেন
মাথিশা পাথিরানার (Matheesha Pathirana) ম্যানেজার আমিলা কালুগালাগে (Amila Kalugalage) নিশ্চিত করেছেন যে শ্রীলঙ্কার পেসার চেন্নাই পৌঁছেছেন এবং শীঘ্রই আইপিএল ২০২৪ (IPL 2024)-এর জন্য চেন্নাই সুপার কিংস (CSK) দলে যোগ দেবেন। বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি চলাকালীন পাথিরানা হ্যামস্ট্রিংয়ে চোট পান এবং শুক্রবার চেন্নাইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে মরসুমের প্রথম ম্যাচ মিস করেন। সেইসময় খবর আসে তিনি চেন্নাইয়ের হয়ে প্রথম পর্বের ম্যাচগুলি মিস করতে পারেন। তবে সম্প্রতি পাথিরানার ম্যানেজার আমিলা কালুগালাগে এক্স-এ পাথিরানার একটি ছবি শেয়ার করে নিশ্চিত করেছেন যে তারকা পেসার চেন্নাই পৌঁছেছেন এবং শীঘ্রই সিএসকে দলে যোগ দেবেন। এক্স-এ কালুগালাগে লিখেছেন, 'ওয়ানাক্কাম চেন্নাই, তিনি (মাথিশা পাথিরানা) সবেমাত্র চেন্নাইয়ে অবতরণ করেছেন।' গত আইপিএল মরসুমে ১২ ম্যাচে ১৯ উইকেট নিয়ে ফ্র্যাঞ্চাইজির হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন পাথিরানা। Mustafizur Rahman Wickets, IPL 2024: উদ্বোধনী ম্যাচেই ৪ উইকেট! সাকিবের পর আইপিএলে ৫০ উইকেট মুস্তাফিজুরের
দেখুন ছবি
Wanakkam 🙏 #Chennai 💛
He's just landed in 🇮🇳 ⚡👨✈️🧳@matheesha_9 @OfficialSLC @ChennaiIPL #ipl2024 #155kmploading pic.twitter.com/QTbKphsLNq
— Amila Kalugalage (@akalugalage) March 23, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 24, 2024 10:16 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

