Lockie Ferguson Injured: ডান হ্যামস্ট্রিংয়ে চোট! শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম একদিবসীয় ম্যাচ থেকে বাদ লকি ফার্গুসন
দুই সপ্তাহ আগে অকল্যান্ডের হয়ে প্লাঙ্কেট শিল্ডে খেলার পর থেকে হ্যামস্ট্রিংয়ে সমস্যা অনুভব করছিলেন ফার্গুসন।
শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি একদিনের ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে চোটের কারণে খেলতে পারবেন না পেসার লকি ফার্গুসন। বৃহস্পতিবার সিরিজের উদ্বোধনী ম্যাচের জন্য ভেন্যুতে অনুশীলনের পর চোটের বিষয়টি নিশ্চিত করেছেন বোলিং কোচ শেন জার্গেনসেন। তিনি জানান, দুই সপ্তাহ আগে অকল্যান্ডের হয়ে প্লাঙ্কেট শিল্ডে খেলার পর থেকে হ্যামস্ট্রিংয়ে সমস্যা অনুভব করছিলেন ফার্গুসন। ফিন অ্যালেন ও গ্লেন ফিলিপস আগেই সঙ্গে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার জন্য বাদ পড়েছেন এখন ফার্গুসনকেও দেখা যাবে না প্রথম ম্যাচে। শনিবার অকল্যান্ডের ইডেন পার্কে তার পরিবর্তে কোন খেলোয়াড় নামবে তার নাম এখনও ঘোষণা করা হয়নি। তবে আশা করা হচ্ছে ফার্গুসনের স্থলাভিষিক্ত হতে পারেন অকল্যান্ডের পেসার বেন লিস্টার।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
FIFA Club World Cup 2025,Chelsea Vs Los Angeles FC: লস অ্যাঞ্জেলেস এফসিকে ২ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু চেলসি-র
Sri Lanka vs Bangladesh Test Series 2025: কাল থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, নামছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ, জানুন সূচি
2025 ICC Women’s Cricket World Cup: সামনে এল ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের সময়সূচী; ৩০ সেপ্টেম্বর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি আয়োজক ভারত
FIFA Club World Cup 2025, Auckland City vs Bayern Munich: ১০ গোলে অকল্যান্ড সিটি এফসিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের ব্যবধানে জিতল বায়ার্ন মিউনিখ
Advertisement
Advertisement
Advertisement