Ind vs Eng: দেশের মাটিতে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ, নিয়মরক্ষার ম্যাচে ছন্দে ফিরল টিম ইন্ডিয়া

সামনেই চ্যাম্পিয়নস ট্রফি। তার আগে দেশের মাটিতে তিনটি একদিনের সিরিজে ইংল্যান্ডকে কার্যত ধুয়েমুছে সাফ করে দিল টিম ইন্ডিয়া।

সামনেই চ্যাম্পিয়নস ট্রফি। তার আগে দেশের মাটিতে তিনটি একদিনের সিরিজে ইংল্যান্ডকে কার্যত ধুয়েমুছে সাফ করে দিল টিম ইন্ডিয়া। বুধবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের ৩১৪ রানের জবাব দিতে গিয়ে ৩৪.২ ওভারে মাত্র ২১৪ রানেই সব উইকেট হারালেন রুট-বাটলাররা। যার ফলে তৃতীয় ম্যাচে তো জয় বটেই, সেই সঙ্গে এই সিরিজটি সহজেই নিজেদের হাতে রাখলেন রোহিত শর্মারা (Rohit Sharma)। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়নস ট্রফি। তার আগে এই জয় কার্যত টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমকে চাঙ্গা করে দিয়েছে বলে মনে করছে ক্রিকেট মহল। কারণ রোহিত শর্মা থেকে বিরাট কোহলি, শুভমন গিল, টপ অর্ডারের ব্যাটাররা রানে ফিরেছেন।

দেখুন পোস্ট

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement