IND vs NZ 2nd ODI Innings Break: কিউয়িদের ১০৮ রানে আটকে দিল শামি, সুন্দরের তুফান বোলিং

শামি ও সিরাজের দাপটে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে আজ রায়পুরে।

Washington Sundar (Photo Credit: BCCI/Twitter)

শহীদ বীর নারায়ণ সিং ক্রিকেট স্টেডিয়ামে (Shaheed Veer Narayan Singh Cricket Stadium) দ্বিতীয় একদিনের ম্যাচে নিউজিল্যান্ডকে মাত্র ১০৮ রানে অলআউট করে দিল ভারতীয় বোলাররা। মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও মহম্মদ শামির (Mohammed Shami) তুফান বোলিং নিউজিল্যান্ডের টপ ও মিডল অর্ডারের মাত্র ১৫ রানে ৫ উইকেট কেড়ে নেয়। হার্দিক পাণ্ড্য (Hardik Pandya), শার্দূল ঠাকুর (Shardul Thakur), ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ও কুলদীপ যাদবের (Kuldeep Yadav) মতো বোলারদের দাপটে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। ব্যর্থ হয়ে যায় গ্লেন ফিলিপস (Glenn Phillips), মাইকেল ব্রেসওয়েল (Michael Bracewell), মিচেল স্যান্টনারের (Mitchell Santner) মতো কিউই ব্যাটসম্যানরা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement