IND vs AUS, WTC Final 2023, Day 3 Lunch Break: রাহানে-শার্দুলের দুর্দান্ত শত রানের জুটি বাঁচিয়ে রাখল ভারতের আশা
রাহানে-ঠাকুরের পার্টনারশিপ এখন ১০০-র গণ্ডি পার করে রানের ঘাটতিকে ২০৯ রানে নিয়ে এসেছে
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের তৃতীয় দিনের দ্বিতীয় বলেই কেএস ভরতকে ক্লিন বোল্ড করে ভারতকে প্রথম ধাক্কা দেন স্কট বোল্যান্ড। ফলো-অন এড়ানোর আশায় ভারত অন্য প্রান্তে অজিঙ্ক রাহানের ওপর টিকে ছিল সব আশা। তারপর থেকে প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ডের অনবদ্য পেস আক্রমণের সামনে শার্দূল ঠাকুরও বীরত্বের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন রাহানের সাথে। এদিকে রাহানে কিছুটা হলেও খেলার গতি পাল্টে হাফসেঞ্চুরি করে এখন ৮৯ রানে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৪৬৯ রান থেকে দিনের শুরুতে ৩১৮ রান দূরে ছিল ভারত। রাহানে-ঠাকুরের পার্টনারশিপ এখন ১০০-র গণ্ডি পার করে সেই ঘাটতিকে ২০৯ নিয়ে এসেছে। পুরো সেশন জুড়ে এই জুটি দুর্দান্ত ভাবে দাঁড়িয়ে থাকে। শার্দুল রয়েছেন ৩৬ রানে।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
FIFA Club World Cup 2025,Chelsea Vs Los Angeles FC: লস অ্যাঞ্জেলেস এফসিকে ২ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু চেলসি-র
Sri Lanka vs Bangladesh Test Series 2025: কাল থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, নামছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ, জানুন সূচি
2025 ICC Women’s Cricket World Cup: সামনে এল ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের সময়সূচী; ৩০ সেপ্টেম্বর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি আয়োজক ভারত
FIFA Club World Cup 2025, Auckland City vs Bayern Munich: ১০ গোলে অকল্যান্ড সিটি এফসিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের ব্যবধানে জিতল বায়ার্ন মিউনিখ
Advertisement
Advertisement
Advertisement