IND vs AUS Delhi Test Day 2, Tea Break: অজি স্পিনারদের দাপটে ৭ উইকেটের পতন ভারতের, ক্রিজে অক্ষর-অশ্বিন
৬ রানে কে এস ভরতকে আউট করে পাঁচ উইকেট নেন লায়ন
দিল্লিতে ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে নাথান লায়ন ভারতকে ব্যাকফুটে ঠেলে দেয়। প্রথম সেশনে লোকেশ রাহুল, রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারাকে দ্রুত প্যাভিলিয়নে ফেরায় অজিরা। এরপর শ্রেয়স আইয়ারকে চার রানে সাজঘরে ফেরানোর পর দাঁড়িয়ে ছিলেন বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। এরপর ২৬ রানে জাদেজাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন টড মার্ফি। এরপর ৪৪ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়েন কোহলি, যা ধারাভাষ্যকারদেরও কিছুটা প্রশ্নবিদ্ধ মনে হয়। ৬ রানে কে এস ভরতকে আউট করে পাঁচ উইকেট নেন লায়ন। এই মুহূর্তে অক্ষর প্যাটেল ও আর অশ্বিন ক্রিজে। প্রথম দিন ২৬৩ রানে গুটিয়ে যায় অজিরা। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
FIFA Club World Cup 2025,Chelsea Vs Los Angeles FC: লস অ্যাঞ্জেলেস এফসিকে ২ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু চেলসি-র
Strike In Fulbari: ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা, রাস্তায় আটকে ২ হাজার ট্রাক
Sri Lanka vs Bangladesh Test Series 2025: কাল থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, নামছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ, জানুন সূচি
2025 ICC Women’s Cricket World Cup: সামনে এল ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের সময়সূচী; ৩০ সেপ্টেম্বর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি আয়োজক ভারত
Advertisement
Advertisement
Advertisement