IND vs AUS 3rd Test Lunch Break: অজিদের স্পিন দাপটে ৭ উইকেট হারিয়ে বিপাকে ভারত, শেষ ভরসা অশ্বিন-অক্ষর

কুহনেম্যান এবং লায়ান তিনটি করে উইকেট নেন। বিরাটের উইকেট নেন টড মারফি।

IND vs AUS, Border Gavaskar Trophy 2023 (Photo Credit: ICC/ Twitter)

আজ ইন্দোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ১২ রান ও শুভমান গিল ২১ রান করে আউট হওয়ার পর চেতেশ্বর পূজারাকে ১ রানে ক্লিন বোল্ড করেন নাথান লায়ন। এছাড়া রবীন্দ্র জাদেজা ৪ রান করে ফিরে যান, শ্রেয়স আইয়ার খাতাও খুলতে পারেননি। এরপর ২২ রানে টড মারফির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন বিরাট কোহলি। ১৭ রানে আউট হয়ে যান কেএস ভরত। অক্ষর প্যাটেলের সঙ্গে জুটি বেঁধে অশ্বিন এখন ক্রিজে দু'দলই বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামে। লোকেশ রাহুলের জায়গায় দলে এসেছেন শুভমন গিল, মহম্মদ শামির জায়গায় উমেশ যাদব। অন্যদিকে, অস্ট্রেলিয়া তাদের একাদশে ক্যামেরন গ্রিন ও মিচেল স্টার্ককে সুযোগ দিয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement