MS Dhoni Understands Bengali: 'বাংলা বুঝি কিন্তু বলতে পারিনা', বাংলাদেশের মজার গল্প শোনালেন মাহি (দেখুন ভিডিও)
ব্যাটিং চলাকালীন উইকেটরক্ষক বাংলায় বোলারকে কোথায় বল করতে হবে বলে দিচ্ছিলেন তিনি সেটি ভালোই বুঝতে পেরে চুপচাপ শুনে সুযোগের ব্যবহার করেন
ভারতের সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি যদি ক্রিকেট বেছে না নিতেন তবে তিনি থাকতেন খড়গপুরে রেলওয়ে টিটি হিসেবে, তাঁর সঙ্গে ভারতের হাতছাড়া হয়ে যেত দুটি গুরুত্বপূর্ণ বিশ্বকাপ এবং হয়তো চেন্নাইয়ের পাঁচটি আইপিএল ট্রফিও। সাম্প্রতিক ধোনির এক সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একজন ভক্ত মাহিকে বাংলা জানেন কিনা প্রশ্ন করছেন, তাঁর উত্তরে মাহি বলেন যে তিনি বাংলা ভালোই বুঝতে পারেন কারণ তিনি বেশ কিছু সময় খড়গপুরে ছিলেন কিন্তু তিনি বাংলা তেমন ভালো বলতে পারেননা। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি নিজেই বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচের কথা বলেন যে সেই ম্যাচে যখন তাঁর ব্যাটিং চলাকালীন উইকেটরক্ষক বাংলায় বোলারকে কোথায় বল করতে হবে বলে দিচ্ছিলেন তিনি সেটি ভালোই বুঝতে পেরে চুপচাপ শুনে সুযোগের ব্যবহার করেন। ম্যাচের পরে বাংলাদেশের খেলোয়াড়রা বুঝতে পেরে যান যা ধোনি বাংলা বুঝতে পারেন। Risabh & Axar at Tirupati: তিরুপতি বালাজী মন্দিরে ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল; দেখুন ভিডিও এবং ছবি