Harmanpreet Kaur's Birthday Celebration: পাঞ্জাবি গানের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হরমনপ্রীতের
মুম্বই ইন্ডিয়ান্সের টুইটের ক্যাপশনে লিখেছে, 'হৃদয়গ্রাহী বার্তা, প্রথাগত কেক স্ম্যাশ, কিছু পাঞ্জাবি গানের সাথে নাচ - হরমনের জন্মদিন উদযাপনে সব ছিল
মহিলা প্রিমিয়ার লিগ (WPL 2024)-২০২৪ মরসুমের মাঝে একটি বিশেষ অনুষ্ঠান মুম্বই ইন্ডিয়ান্সের শিবিরে হাসি এবং প্রচুর আনন্দ নিয়ে এসেছে। উপলক্ষটি ছিল হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) ৩৫তম জন্মদিন। মুম্বই ইন্ডিয়ান্স একটি টুইটের মাধ্যমে সেই আনন্দের মুহূর্তের হরমনপ্রীত এবং তার সতীর্থদের জন্য এই দিনটিকে অবিস্মরণীয় করে তোলার কিছু ঝলক পোস্ট করেছে। মুম্বই ইন্ডিয়ান্সের টুইটের ক্যাপশনে লিখেছে, 'হৃদয়গ্রাহী বার্তা, প্রথাগত কেক স্ম্যাশ, কিছু পাঞ্জাবি গানের সাথে নাচ - হরমনের জন্মদিন উদযাপনে সব ছিল।' ভিডিওতে দেখা যায় সতীর্থ এবং স্টাফরা হরমনপ্রীতকে আন্তরিক বার্তা দিয়ে উদযাপনটি শুরু করে, এরপর আসে জন্মদিনের কেকের স্ম্যাশ তার সঙ্গে পাঞ্জাবি গানের দারুণ মুহূর্ত। এছাড়া কেক কেটে ঝুলন গোস্বামীকে খাওয়ানো পুরানো দিনের কথা মনে করিয়ে দেয়। গত রাতে ইউপি ওয়ারিয়র্সকে ৪২ রানে পরাজিত করার পর এই দিনটি আরও বিশেষ হয়ে যায়। Ashwin's 100th Test: দেখুন, কোচ দ্রাবিড়ের হাত থেকে শততম টেস্ট ক্যাপ পেলেন অশ্বিন
দেখুন ভিডিও
Heartfelt messages, customary cake smash, grooving to some Punjabi music - Harman's birthday celebration had it all 🥳💃#OneFamily #AaliRe #MumbaiIndians #TATAWPL pic.twitter.com/all5FsVLAj
— Mumbai Indians (@mipaltan) March 8, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 08, 2024 04:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

