Fans Around CSK Bus: দেখুন, দিল্লিতে মাহির দলকে একঝলক দেখতে বাসের সামনে সমর্থকদের ভিড়
টিম বাস ঘিরে ধরেছিল অসংখ্য সমর্থক, যার ফলে স্টেডিয়ামে বাস ঢুকতে অসুবিধা হচ্ছিল
আইপিএল ২০২৩-এর শেষ ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে যাওয়ার পথে চেন্নাই সুপার কিংস টিম বাস ঘিরে ধরেছিল অসংখ্য সমর্থক, যার ফলে স্টেডিয়ামে বাস ঢুকতে অসুবিধা হচ্ছিল। বাসটি যখন স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করার জন্য লড়াই করছিল, তখন সমর্থকরা উৎসাহী হয়ে স্টেডিয়ামের বাইরে জড়ো হয়ে যায়। আজ জিতলে ১৫ পয়েন্ট নিয়ে সোজা প্লে-অফে চলে যাবে ধোনির দল। অরুণ জেটলি স্টেডিয়ামের দিকে যাওয়ার রাস্তা হলুদ শার্টে ভরে গিয়েছে। মাহির অবসরের জল্পনা শুরু হওয়ার পর থেকে প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ককে একবার দেখার সুযোগ ছাড়তে চাই না ভক্তরা। চলতি মরসুমে ফিনিশার হিসেবে নামেন ধোনি, কিন্তু তাঁর হেলিকপ্টার শটের এক ঝলক দেখতেই অধীর অপেক্ষায় থাকে ফ্যানরা।
দেখুন ভিডিও
Tags
Advertisement
সম্পর্কিত খবর
FIFA Club World Cup 2025,Chelsea Vs Los Angeles FC: লস অ্যাঞ্জেলেস এফসিকে ২ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু চেলসি-র
Sri Lanka vs Bangladesh Test Series 2025: কাল থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, নামছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ, জানুন সূচি
2025 ICC Women’s Cricket World Cup: সামনে এল ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের সময়সূচী; ৩০ সেপ্টেম্বর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি আয়োজক ভারত
FIFA Club World Cup 2025, Auckland City vs Bayern Munich: ১০ গোলে অকল্যান্ড সিটি এফসিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের ব্যবধানে জিতল বায়ার্ন মিউনিখ
Advertisement
Advertisement