Fan Touches KL Rahul's Feet: কেএল রাহুলের পায়ে হাত দিয়ে প্রণাম ভক্তের, দেখুন ভিডিও

আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে ভারতীয় দলে জায়গা না পেলেও তাঁর প্রতি ভক্তদের ভালোবাসার কোনো ঘাটতি হয়নি এ যেন তারই প্রমাণ

Fans Touch KL Rahul's Feet (Photo Credit: Mufaddal Vohra/ X)

সম্প্রতি ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান কেএল রাহুলের (KL Rahul) একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে ভক্তদের সঙ্গে ছবি তুলছেন এবং সেলফি তোলার আগে পায়ে হাত দিয়ে প্রণাম করছেন এক ভক্ত। আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে ভারতীয় দলে জায়গা না পেলেও তাঁর প্রতি ভক্তদের ভালোবাসার কোনো ঘাটতি হয়নি এ যেন তারই প্রমাণ। সোশ্যাল মিডিয়ার পোস্ট অনুযায়ী স্ত্রীর সঙ্গে কেপটাউনে ভালো সময় কাটাচ্ছেন রাহুল। আফগানিস্তানের বিপক্ষে ৩ টি-২০ সিরিজে উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যাবে সঞ্জু স্যামসনকে (Sanju Samson)। ফিরেছেন ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি (Virat Kohli) এবং অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। এখনও চোট না সারায় বাদ পড়েছেন টি-২০ অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। Virat Kohli's Holiday Home Tour: দেখুন, বিরাটের আলিবাগের চোখ ধাঁধানো বিলাস-বহুল বাড়ির ভিডিও

দেখুন ভিডিও

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement