ENG vs IRE Test 2023: আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের জন্য একাদশ ঘোষণা ইংল্যান্ডের
অলি পোপ সম্প্রতি সহ-অধিনায়কের পদে উন্নীত হয়েছেন এবং সম্ভবত জো রুটকে টপকে ৩ নম্বরে ব্যাট করতে নামবেন
আগামী ১ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে চার দিনের টেস্টের জন্য ইংল্যান্ড একাদশে জায়গা পেয়েছেন জশ টাঙ্গ। জেমস অ্যান্ডারসন ও অলি রবিনসন টেস্ট থেকে ছিটকে গেলেও প্রথম অ্যাশেজ টেস্টের জন্য সময়মতো ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। সেই কারণে ২৫ বছর বয়সী টাঙ্গ-এর জন্য একটি জায়গা খুলে গেছে। ৪৭ ম্যাচে তার ১৬২টি প্রথম শ্রেণির উইকেট রয়েছে। ইংল্যান্ডের পেস আক্রমণে রয়েছেন ম্যাথু পটস ও স্টুয়ার্ট ব্রড। বেন স্টোকস, যার বোলিং ফিটনেস নিয়ে সংশয় থাকলেও কোচ ম্যাকালাম বিশ্বাস করেন যে অধিনায়ক শীঘ্রই বোলিংয়ে ফিরে আসবেন। দলে জায়গা পাওয়া সত্ত্বেও একাদশ থেকে বাদ পড়েছেন ক্রিস ওকস। বেন ডাকেট ও জ্যাক ক্রলি ওপেন করতে নামতে পারেন বলে মনে করা হচ্ছে, অলি পোপ সম্প্রতি সহ-অধিনায়কের পদে উন্নীত হয়েছেন এবং সম্ভবত জো রুটকে টপকে ৩ নম্বরে ব্যাট করতে নামবেন।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
FIFA Club World Cup 2025,Chelsea Vs Los Angeles FC: লস অ্যাঞ্জেলেস এফসিকে ২ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু চেলসি-র
Sri Lanka vs Bangladesh Test Series 2025: কাল থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, নামছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ, জানুন সূচি
2025 ICC Women’s Cricket World Cup: সামনে এল ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের সময়সূচী; ৩০ সেপ্টেম্বর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি আয়োজক ভারত
FIFA Club World Cup 2025, Auckland City vs Bayern Munich: ১০ গোলে অকল্যান্ড সিটি এফসিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের ব্যবধানে জিতল বায়ার্ন মিউনিখ
Advertisement
Advertisement
Advertisement