Derek Stirling Passed Away: চলে গেলেন নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার ডেরেক স্টার্লিং

বিশ্ব ক্রিকেটে রিচার্ড হ্যাডলি, এউইন চ্যাটফিল্ড ও ল্যান্স কেয়ার্নসের মতো কিউই পেসারদের সঙ্গে দুর্দান্ত ক্রিকেটে খেলেন তিনি

Derek Stirling Passed Away: চলে গেলেন নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার ডেরেক স্টার্লিং
Derek Striling (Photo Credit: Pankaj/ X)

আজ ১৩ ডিসেম্বর বুধবার ৬২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ডেরেক স্টার্লিং (Derek Stirling)। ফাস্ট বোলার স্টার্লিং ১৯৮৪ থেকে ১৯৮৬ সালের মধ্যে ছয়টি টেস্ট ও ওয়ানডে খেলেছেন ব্ল্যাকক্যাপসের হয়ে। টেস্টে ১৩টি ও ওয়ানডেতে ৬টি উইকেট নিয়েছেন তিনি। বিশ্ব ক্রিকেটে রিচার্ড হ্যাডলি, এউইন চ্যাটফিল্ড ও ল্যান্স কেয়ার্নসের মতো কিউই পেসারদের সঙ্গে দুর্দান্ত ক্রিকেটে খেলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে স্টার্লিং-এর সংখ্যা বেশ চমকপ্রদ ছিল। ১৯৮১ থেকে ১৯৮৮ সময়কালে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে খেলেন তিনি। এরপর ১৯৮৮ থেকে ১৯৯২ সময়কালে ওয়েলিংটনের পক্ষে খেলেন তিনি। লিস্ট 'এ' ক্রিকেটে ৮৪টি প্রথম শ্রেণির ম্যাচে ২০৬টি এবং ৬৫টি ম্যাচে ৯০টি উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। নিউজিল্যান্ড ক্রিকেট তাদের অফিশিয়াল 'এক্স' (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে স্টার্লিংয়ের মৃত্যুর খবরটি পোস্ট করেছে। Joe Solomon Passed Away: ৯৩ বছর বয়সে মারা গেলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার জো সলোমন

দেখুন পোস্ট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 13, 2023 03:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).