CSK Yellove Family: দেখুন, চেপক স্টেডিয়ামে ধোনি কন্যার সঙ্গে জাদেজার খুনসুটি

জিভা বাবার সঙ্গে দেখা করতে এলে চেপকের মাঠে উপস্থিত ছিলেন অন্য চেন্নাইয়ের তারকারাও

Jadeja Playing With Ziva (Photo Credit: Twitter)

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ষোড়শ বারের মতো সবচেয়ে বড় আসরে, বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ছয় মারার দক্ষতা দেখিয়েছেন কিংবদন্তী চেন্নাই সুপার কিংস অধিনায়ক ধোনি। বাঁ হাতি পেসার খলিল আহমেদের ১৯তম ওভারে একটি চার ও একটি ছক্কা হাঁকান ধোনি। এরপর মাহির দল সহজ জয় তুলে নেয় দিল্লির বিপক্ষে। ম্যাচের পর মাঠে ধোনিকে দেখা গেল তাঁর কন্যা জিভার সঙ্গে। আট বছরের জিভা বাবার সঙ্গে দেখা করতে এলে চেপকের মাঠে উপস্থিত ছিলেন অন্য চেন্নাইয়ের তারকারাও। সেখানেই ছোট্ট জিভার সঙ্গে খুনসুটি করতে দেখা যায় রবীন্দ্র জাদেজাকে। ফ্যানের মাঠের বাইরে থেকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ধোনি কন্যাকে কোলে তোলার অক্ষম চেষ্টা করছেন জাদেজা।

দেখুন ভিডিও

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement