Cameron Green Returns, BGT 2023: একশো শতাংশ ফিট! ইন্দোর টেস্টে অজি দলে ফিরতে পারেন ক্যামেরন গ্রিন

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের অনুপস্থিতিতে দলের ভারসাম্য রক্ষায় গ্রিনের গুরুত্ব আরও বাড়বে

Cameron Green (Photo Credit: SportsBash/ Twitter)

বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টের জন্য নিজেকে একশো শতাংশ প্রস্তুত বলে ঘোষণা করেছেন ক্যামেরন গ্রিন (Cameron Green)। দিল্লিতে খেলতে চেয়েছিলেন ২৩ বছর বয়সী এই অলরাউন্ডার। তবে নিজেকে প্রস্তুত করে ইন্দোরে ব্যাট-বল হাতে বড় ভূমিকা পালনে নামবেন বলে আশা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের অনুপস্থিতিতে দলের ভারসাম্য রক্ষায় গ্রিনের গুরুত্ব আরও বাড়বে। কামিন্সের অনুপস্থিতি এবং গ্রিনের প্রত্যাবর্তনের ফলে আগামী ১ মার্চ থেকে শুরু হতে চলা তৃতীয় টেস্টে আবার তিন স্পিনার নামাতে পারে অস্ট্রেলিয়া। এছাড়া স্টার্ক, স্কট বোল্যান্ড কিংবা অনাভিষিক্ত ল্যান্স মরিসের মধ্যে একজনকে একমাত্র বিশেষজ্ঞ পেসার হিসেবে খেলাতে পারে অজি দল। যদিও সবটাই নির্ভর করবে সদ্য নির্বাচিত অধিনায়ক স্টিভ স্মিথের ওপর।

দেখুন পোস্ট

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement