Breaking: ধর্ষণের অভিযোগে গ্রেফতার শ্রীলঙ্কান ক্রিকেটার দানুশকা গুনাথিলাকা, তাঁকে ছাড়াই দেশে পাড়ি দলের

ধর্ষণের অভিযোগে গ্রেফতার শ্রীলঙ্কান ক্রিকেটার দানুশকা গুনাথিলাকা,টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর তাকে ছাড়াই রবিবার সকালে দেশের উদ্দেশে রওনা হয়েছে শ্রীলঙ্কা দল।

সুপার ১২ থেকেই বিদায় নিয়েছে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। এবার আরো এক কলঙ্কের দাগ লাগল শ্রীলঙ্কার জাতীয় দলে। রবিবার সকালে ধর্ষণের অভিযোগে সিডনিতে গ্রেফতার করা হল শ্রীলঙ্কার ক্রিকেটার দানুশকা গুনাথিলাকাকে। অস্ট্রেলিয়ার পুলিশ গুনাথিলাকার বিরুদ্ধে সম্মতি ছাড়া যৌন মিলনের চারটি অভিযোগে অভিযুক্ত করেছে।টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর তাকে ছাড়াই রবিবার সকালে দেশের উদ্দেশে রওনা হয়েছে শ্রীলঙ্কা দল।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement