BAN vs IRE 3rd ODI: চোটের কারণে ছিটকে গেলেন সাকিব,দলে অভিষেক হল রনি তালুকদার এবং মৃতুঞ্জয় চৌধুরীর

দুই খেলোয়াড়কে ক্যাপ দিয়েছেন টি-২০ এবং টেস্ট অধিনায়ক সাকিব-অল-হাসান

Shakib Hands Over Cap to Mritunjay Chowdhury & Rony Talukdar (Photo Credit: Shams Rahman/ Twitter)

আঙুলের চোটের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে খেলতে পারবেন না সাকিব আল হাসান। শুধু তাই নয় খেলা থেকে দূরে থাকতে হবে ছয় সপ্তাহ। শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে ফিল্ডিং করার সময় ডান হাতের আঙুলে চোট পান সাকিব। ঘটনাটি ঘটেছে যখন আয়ারল্যান্ডের ইনিংসে মেহেদী হাসান মিরাজের বলে জর্জ ডকরেলের ক্যাচ ফেলে দেন সাকিব। তবে বাংলাদেশের রান তাড়া করতে নেমে ৫টি বাউন্ডারির সাহায্যে ২৬ রান করেন এই অলরাউন্ডার। নাজমুল হোসেন শান্তর সঙ্গে তৃতীয় উইকেটে ৬১ রানের জুটি গড়েন সাকিব।

বাংলাদেশ দলে একদিবসীয় ক্রিকেটে অভিষেক হয়েছে রনি তালুকদারের। অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে ওপেনিং করতে নেমেছেন তিনি। এর আগে তিনি বাংলাদেশের টি-২০ দলে খেলেছেন। এছাড়া দলে অভিষেক হয়েছে মৃতুঞ্জয় চৌধুরীরও। ২৩ বছর বয়সী এই ডান-হাতি পেসার  দলে এসেছেন শোরিফুলের পরিবর্তে।  এই দুই খেলোয়াড়কে ক্যাপ দিয়েছেন টি-২০ এবং টেস্ট অধিনায়ক সাকিব-অল-হাসান।  এছাড়া তাইজুলের স্থানে এসেছেন মুস্তাফিজুর রহমান।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement