Anushka Sharma-Ritika Sajdeh at Oval: বিরাট-রোহিতদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দেখতে ওভালে অনুস্কা-রিতিকা

গুরুত্বপূর্ণ ম্যাচ উপলক্ষ্যে মাঠ দেখা গেল রোহিতের স্ত্রী রিতিকা সজদেহ এবং বিরাটের স্ত্রী অনুস্কা শর্মা

Anushka Sharma & Ritika Sajdeh at Oval, WTC Final 2023 (Photo Credit: @mufaddal_vohra/ Twitter)

আজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের ফাইনাল। ওভালে অনুষ্ঠিত এই ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত এবং অস্ট্রেলিয়া। এটি অজিদের জন্য প্রথম ফাইনাল হলেও ভারতের জন্য এটি দ্বিতীয় আসর। রোহিত শর্মার দল চাইবে এই ম্যাচ জিততে। ইতিমধ্যে ০ রানে উসমান খোয়াজাকে ফিরিয়েছেন মহম্মদ সিরাজ। অধিনায়ক হিসেবে এটি রোহিতের প্রথম ফাইনাল এবং ৫০তম টেস্টও। এই গুরুত্বপূর্ণ ম্যাচ উপলক্ষ্যে মাঠ দেখা গেল রোহিতের স্ত্রী রিতিকা সজদেহকে। তাঁর সঙ্গে স্ট্যান্ডে দেখা গেল অনুস্কা শর্মাকেও। বিরাটের বলিউড নায়িকা স্ত্রীকে সবসময় দেখা যায় গুরুত্বপূর্ণ ম্যাচে। সাম্প্রতিক ইংল্যান্ডে আসার পর ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাঞ্চেস্টার সিটি বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মধ্যে এফএ কাপ ফাইনাল দেখা যায় ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মাকে।

দেখুন ছবি

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement