Chris Lynn:লিনের গগনচম্বি শট লাগলো স্টেডিয়ামের ছাদের মাথায়, তারপর কী হলো দেখুন ভিডিও
বিগ ব্যাশ টি২০ লিগে ক্রিস লিনের বিস্ফোরক ইনিংস
অস্ট্রেলিয়ার বিগব্যাস টি টোয়েন্টি লেগে অবাক কাণ্ড। শুক্রবার বিবিএলের এক ম্যাচে মেলবোর্নে মুখোমুখি হয়েছিল অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগাদেস। অ্যাডিলেড এর হয়ে তিন নম্বরে ব্যাট করতে নেমে বিস্ফোরক ইনিংস খেলছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটার ক্রিস লিন। লিনের একটি শর্ট গিয়ে লাগে মেলবোর্নের স্টেডিয়ামের ছাদে। সেখানকার বেশিরভাগ স্টেডিয়ামে বৃষ্টি থেকে বাঁচতে ছাদ দেওয়া। লিনের মারা শর্ট গিয়ে লাগে ছাদে। সবদিক বিবেচনা করে লিনকে ওভার বাউন্ডারি উপহার দেন আম্পায়ার।
এই ম্যাচে লিন ৩৪ বলে ৫৬ রানের অনবদ্য ইনিংস খেলেন। এদিন লীনের মারা চারটি ওভার বাউন্ডারির মধ্যে একটি স্টেডিয়ামের ছাদে ধাক্কা লাগে। শেষ অবধি লিনের দল অ্যাডিলেড চার উইকেটে হারে মেলবোর্নের কাছে।
দেখুন ভিডিও
Chris Lynn hits the ROOF and the call is SIX 🙌#BBL13pic.twitter.com/ZJKDe0RJ9R
— KFC Big Bash League (@BBL) December 29, 2023