BWF Ranking: প্যারা-ব্যাডমিন্টন ডাবলস র‍্যাঙ্কিংয়ের প্রথম স্থানে ভারতের প্রমোদ ভগত, সুকান্ত কদম

শেষ তিনটি টুর্নামেন্টেই সোনা জিতেছেন তাঁরা

Sukant Kadam & Pramod Bhagat (Photo Credit: Pramod Bhagat/ Twitter)

সদ্যসমাপ্ত ব্রাজিল প্যারা-ব্যাডমিন্টন ইন্টারন্যাশনাল ২০২৩-এ সোনাজয়ী ভারতীয় প্যারা-শুটার প্রমোদ ভগত ও সুকান্ত কদম বুধবার প্রকাশিত ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের সাম্প্রতিক র‍্যাঙ্কিংয়ে পুরুষ ডাবলস বিভাগে ১ নম্বরে উঠে এসেছেন। গত আট মাস ধরে পুরুষ ডাবলস এসএল থ্রি-এসএল ফোর বিভাগে এক সঙ্গে খেলছেন প্রমোদ-সুকান্তরা। শেষ তিনটি টুর্নামেন্টেই সোনা জিতেছেন তাঁরা। তারা ব্রাজিল প্যারা-ব্যাডমিন্টন আন্তর্জাতিক ২০২৩, স্প্যানিশ প্যারা-ব্যাডমিন্টন আন্তর্জাতিক ২০২৩ এবং থাইল্যান্ড প্যারা ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২-এ স্বর্ণ পদক জিতেছেন। থাইল্যান্ড প্যারা-ব্যাডমিন্টন ইন্টারন্যাশনাল ২০২৩ এবং বাহরাইন প্যারা-ব্যাডমিন্টন ইন্টারন্যাশনাল ২০২৩-এর মতো আসন্ন টুর্নামেন্টের জন্য এই জুটি এখন প্রস্তুতি নিচ্ছেন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement