Yash Dhull: রঞ্জির পর দলীপ ট্রফিতেও অভিষেকে সেঞ্চুরি যশ ধুলের
রঞ্জি-র পর এবার দলীপ ট্রফিতেও অভিষেক ম্যাচে সেঞ্চুরি করলেন ভারতের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক যশ ধুল।
রঞ্জি-র পর এবার দলীপ ট্রফিতেও অভিষেক ম্যাচে সেঞ্চুরি করলেন ভারতের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক যশ ধুল। চলতি বছরটা স্বপ্নের মত যাচ্ছে দিল্লির প্রতিশ্রুতিবান ব্যাটার যশ ধুলের। চলতি বছর দেশের অধিনায়কত্ব করে অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপ, অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতার পর রঞ্জিতে অভিষেক ম্যাচে ডবল সেঞ্চুরি সহ দুই ইনিংসে সেঞ্চুরি করেন। এবার দলীপ ট্রফিতে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করলেন যশ ধুল।
১৯ বছরের তারকা ওপেনার যশ শনিবার পুদুচেরিতে পূর্বাঞ্চলের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় দিনে উত্তরাঞ্চলের হয়ে ওপেন করতে নেমে সেঞ্চুরি করলেন। রঞ্জি ট্রফির অভিষেক ম্যাচে একটা ডবল সেঞ্চুরি সহ দুটো ইনিংসে সেঞ্চুরি করে নজির করেছিলেন যশ ধুল। দেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে রঞ্জিতে অভিষেক ম্যাচেই দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন যশ। আরও পড়ুন-ওয়ানডে থেকে অবসর ঘোষণা অজি অধিনায়ক ফিঞ্চের
দেখুন টুইট
19-year-old Yash Dhull in 2022:
- Won U-19 World Cup as captain.
- Twin hundreds on Ranji debut.
- Double Hundred on Ranji Trophy.
- Hundred on Duleep Trophy debut. pic.twitter.com/3VJ3DOYIgD
— Johns. (@CricCrazyJohns) September 10, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 10, 2022 01:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

