Eden Gardens: ইডেনে আড়াই হাজারের টিকিট ১১ হাজারে বিক্রির কালোবাজারিতে গ্রেফতার

আড়াই হাজার টিকিট ১১ হাজারে বিক্রি করছিলেন তিনি। মোট ২০টি টিকিট সহ সেই ব্যক্তি ধরা পড়ে।

(Photo Credits: Twitter)

আগামী রবিবার, ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা। আর এই ম্যাচে টিকিটের কালোবাজারি করতে গিয়ে ধরা পড়লেন অঙ্কিত আগরওয়াল নামের এক ব্যক্তি। আড়াই হাজার টিকিট ১১ হাজারে বিক্রি করছিলেন তিনি। মোট ২০টি টিকিট সহ সেই ব্যক্তি ধরা পড়ে।

অসাধারণ খেলে টানা ৬টা ম্যাচে জিতে টিম ইন্ডিয়া অপ্রতিরোধ্য ফর্মে। রোহিত শর্মার দলকে নিয়ে তাই বাঙলার ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। সেই দিনই আবার জন্মদিন বিরাট কোহলির। সব মিলিয়ে রবিবার বিশ্বকাপে টিম ইন্ডিয়ার ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। আর রোহিত-বিরাটদের ম্যাচ গ্যালারিতে বসে দেখার আগ্রহ তুঙ্গে উঠছে।

দেখুন ছবিতে

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement