Madhya Pradesh CM Shivraj Singh Chouhan: চাকরি না পেয়ে তরুণীর আত্মহননের চেষ্টা ভাইরাল, যুব সম্প্রদায়কে কী বললেন শিবরাজ সিং চৌহান?

বেকার জীবন রাখার থেকে না রাখাই ভাল৷ তাই আত্মহননের পথ বেছে নিতে চেয়েছিলেন এক তরুণী৷ দীর্ঘদিনে চাকরি না পেয়ে অবসাদে ভুগছিলেন তিনি৷ চলন্ত ট্রেনের নিচে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন৷ সেই মতো রেললাইনে পৌঁছে গিয়েছিলেন৷

Madhya Pradesh CM Shivraj Singh Chouhan: চাকরি না পেয়ে তরুণীর আত্মহননের চেষ্টা ভাইরাল, যুব সম্প্রদায়কে কী বললেন শিবরাজ সিং চৌহান?
CM Shivraj Singh Chouhan (Photo Credits: ANI)

বেকার জীবন রাখার থেকে না রাখাই ভাল৷ তাই আত্মহননের পথ বেছে নিতে চেয়েছিলেন এক তরুণী৷ দীর্ঘদিনে চাকরি না পেয়ে অবসাদে ভুগছিলেন তিনি৷ চলন্ত ট্রেনের নিচে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন৷ সেই মতো রেললাইনে পৌঁছে গিয়েছিলেন৷ তবে প্রত্যক্ষদর্শী এক রিকশাচালকের তৎপরতায় এড়ানো গেল বিপদ৷ ট্রেন চলে আসার আগেই রেললাইন থেকে একপ্রকার জোর করেই তরুণীকে সরিয়ে আনেন ওই রিকশা চালক৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে ( Madhya Pradesh)৷  আরও পড়ুন-Pakistan: ধর্মীয় নিন্দার দায়ে মৃত্যু দণ্ডাদেশ পেলেন পাকিস্তানি মহিলা

শিবরাজ সিং চৌহানের বক্তব্য

এই রোমহর্ষক ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরেই নড়েচড়ে বসেছে মধ্যপ্রদেশ সরকার৷ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (CM Shivraj Singh Chouhan) রাজ্যের যুব সম্প্রদায়ের কাছে টুইট বার্তায় আর্জি রেখেছেন, কেউ যেন চরম সিদ্ধান্ত না নেন৷ পরিবার পরিজন ও বন্ধুবান্ধবদের সঙ্গে নিজেদের সমস্যা নিয়ে আলোচনার পরামর্শও দিয়েছেন তিনি৷   

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 28, 2021 04:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).