‘ChatGPT vs Autowala’: চ্যাটজিপিটির সাহায্যে ভাষাগত বাধা ভেঙে অটো-রিকশা চালককে ভাড়া কমানোর অনুরোধে সফল যুবক, দেখুন ভাইরাল ভিডিও

দৈনন্দিন জীবনে চ্যাটজিপিটি কীভাবে ব্যবহার করা যায় তা টিউটোরিয়াল ভিডিওর মাধ্যমে শেখানোর চেষ্টা করেছেন যুবক।

‘ChatGPT vs Autowala’: চ্যাটজিপিটির সাহায্যে ভাষাগত বাধা ভেঙে অটো-রিকশা চালককে ভাড়া কমানোর অনুরোধে সফল যুবক, দেখুন ভাইরাল ভিডিও
ChatGPT vs Autowala (Photo Credit: X)

নয়াদিল্লি: বেঙ্গালুরুর (Bengaluru) এক যুবক ওপেনএআই-এর চ্যাটজিপিটি (ChatGPT) ব্যবহার করে ভাষাগত বাধা ভেঙে কন্নড় (Kannada) ভাষায় অটো-রিকশা চালকের সঙ্গে ভাড়া নিয়ে কথা বললেন। সম্প্রতি এই টিউটোরিয়াল ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যপক ভাইরাল হয়েছে। ভিডিওটি শেয়ার করেছেন সজন মাহতো, তিনি এআই টুলে সঙ্গে তাঁর কথোপকথন রেকর্ড করেছেন। ভাইরাল ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, মাহতো চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করেছেন, ‘হাই চ্যাটজিপিটি, বেঙ্গালুরুতে অটো চালকের সঙ্গে আলোচনা করতে আমাকে সাহায্য করতে পারবেন? অটো চালক বলছেন যে ভাড়া ২০০ টাকা, এবং আমি একজন ছাত্র। দয়া করে ১০০ টাকায় নিয়ে যাওয়ার জন্য আলোচনা করুন।’ এরপর চ্যাটজিপিটি কন্নড় ভাষায় অটো-রিকশা চালকের সঙ্গে আলোচনা করে ভাড়া কমিয়ে দেন।

দৈনন্দিন জীবনে চ্যাটজিপিটি কীভাবে ব্যবহার করা যায় তা টিউটোরিয়াল ভিডিওর মাধ্যমে শেখানোর চেষ্টা করেছেন মাহাতো নামের যুবক। আরও পড়ুন: Google Photo Scanning: গোপনে আপনার ছবি স্ক্যান করে নিচ্ছে গুগল? বিস্ফোরক অভিযোগ ব্যবহারকারীদের

চ্যাটজিপিটির সাহায্যে অটো-রিকশা চালককে ভাড়া কমানোর অনুরোধ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 30, 2025 10:34 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).