Sharad Navaratri Day 2: নবরাত্রির দ্বিতীয় দিনে দেশের কোণায় কোণায় ভক্তদের ভিড়, দেখুন এক নজরে সেই ছবি
মহালয়ার পরের দিন, অর্থাৎ প্রতিপদ থেকে নবমী পর্যন্ত ৯ রাত্রি ধরে দেবী দুর্গার নয়টি রূপ ও শক্তির আরাধনা করা হয়. একেই বলে নবরাত্রি ব্রত। আজ শারদ নবরাত্রির (Sharad Navaratri) দ্বিতীয় দিন। আজ পূজিত হন দেবী ব্রহ্মচারিণী। (Goddess Brahmacharini)। দেশের বিভিন্ন মন্দির, শক্তি পীঠ ও সিদ্ধ পীঠে ভক্তরা নবরাত্রির ব্রত পালন করতে সকাল থেকেই ভিড় জমাচ্ছেন।
ছতরপুরের শ্রী আদ্যা কাত্যায়নী শক্তিপীঠ মন্দিরে চলছে আরতি-
শারদীয়া নবরাত্রির দ্বিতীয় দিন জন্ডেওয়ালা মাতার মন্দিরে চলছে আরতি
নবরাত্রি উৎসবে বিপুল সংখ্যক ভক্তদের ভিড় শ্রী দুর্গা মল্লেশ্বর স্বামী ভারলা দেবস্থানম-এ যা কনক দেবী মন্দির নামেও পরিচিত
বিপুল সংখ্যক ভক্তদের ভিড় শ্রী মাতা বৈষ্ণো দেবী মন্দিরে
দিল্লির কালকাজি মন্দিরে ভক্তদের ভিড়