West Bengal Election : ভোটের সকালেই উত্তপ্ত মুর্শিদাবাদ, খুন তৃণমূল কংগ্রেস কর্মী
শনিবার ভোরে বাড়ি থেকে তুলে নিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীকে খুন করা হয় বলে অভিযোগ
ভোট শুরু হওয়ার আগেই সাতসকালে খুন তৃণমূল কংগ্রেস কর্মী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের খড়গ্রাম থানার অর্ন্তগত রতনপুর নলদীপ গ্রামে। নিহতের নাম সতোরুদ্দিন সেখ।অভিযোগের তির কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের দিকে। সকালেই তার দেহ হাসপাতালে নিয়ে আসা হয় ময়নাতদন্তের জন্য।
অভিযোগ বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকাকালীন তাকে তুলে নিয়ে গিয়ে খুন করে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা।এই নিয়ে ২জন খুনের ঘটনা ঘটল মুর্শিদাবাদে। প্রসঙ্গত শুক্রবারই এলাকায় ঘুরে আসেন রাজ্যপাল। তারপরেও এমন ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদের এই গ্রামে।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Advertisement
Advertisement
Advertisement