Uttar Pradesh Video: ছাত্রীদের কাছে 'ম্যাসাজ' নিচ্ছেন 'ওয়াচম্যান', রেসিডেন্সিয়াল স্কুলের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য

Uttar Pradesh Video: ছাত্রীদের কাছে 'ম্যাসাজ' নিচ্ছেন 'ওয়াচম্যান', রেসিডেন্সিয়াল স্কুলের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য
Watchman Got Message From Female Student (Photo Credit: Twitter/Screen Shot)

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) শামলির কস্তুরবা কলেজ থেকে একটি চাঞ্চল্যকর ছবি উঠে এল। যেখানে শামলির কস্তুরবা গান্ধী রেসিডেন্সিয়াল স্কুলে এক নিরাপত্তারক্ষীকে ম্যাসাজ করে দিতে দেখা যায় এক ছাত্রীকে। শুধু তাই নয়, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে রেসিডেন্সিয়াল স্কুলের ওই নিরাপত্তারক্ষী ছাত্রীদের সঙ্গে নাচছেন। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। পাশাপাশি ছাত্রীদের সঙ্গে মোবাইল ফোনে একাধিক ভিডিয়োও দেখতে শুরু করেন ওই নিরাপত্তারক্ষী। স্কুলে নিরাপত্তা থাকা সত্ত্বে ও কীভাবে এই ধরনের কাজ হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। রেসিডেন্সিয়াল স্কুলের ওয়ার্ডেন জানান , তিনি  এই ভাইরাল ভিডিয়ো সম্পর্কে অবগত নন। ফলে যা হয়েছে, সে বিষয়ে খোঁজ খবর নিয়ে পদক্ষেপ করা হবে বলে জানানো হয়।

দেখুন ভিডিয়ো...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 24, 2024 10:34 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).