Traffic rules are being Flouted Openly in Bareli: গাড়ির জানলা দিয়ে শরীর বের করে রিল বানিয়ে বেকায়দায় একদল যুবক (দেখুন ভিডিও)

রিল বানাতে গিয়ে ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখালো একদল যুবক। অভিযোগ, বেলাগাম গতিতে গাড়ি চালানোর পাশাপাশি ওই যুবকরা জানলা থেকে শরীর বের করে ভিডিও বানাচ্ছিলেন। ফলে যে কোনও সময়ে ঘটে যেতে পারতো বড়সড় দুর্ঘটনা। ভিডিওতে দেখা যাচ্ছে লখনউ-প্রয়াগরাজ হাইওয়েতে ৬টি গাড়ি বেলাগাম গতিতে যাচ্ছিল। ভিডিওটি ভাইরাল হতেই নজরে আসে পুলিশের। তড়িঘড়ি তাঁরা ব্যবস্থা নেন অভিযুক্তদের বিরুদ্ধে। তবে প্রশ্ন উঠছে ঘটনার সময় ট্রাফিক পুলিশ কোথায় ছিল এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে এতটা সময় লাগলো কেন? জানা যাচ্ছে ভিডিও ভাইরাল হওয়ার পরেই নড়েচড়ে বসেছে স্থানীয় পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement