Mitali Bag with Priya Saroj: অসুস্থ তৃণমূল সাংসদ মিতালী বাগের সাহায্যে এগিয়ে এলেন ক্রিকেটার রিঙ্কু সিংয়ের সাংসদ স্ত্রী, দেখুন ভিডিও

ভোটার তালিকায় কারচুপি ইস্যুতে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ৷

Mitali Bag with Priya Saroj and Saayoni Ghosh.

Mitali Bag with Priya Saroj: ভোটার তালিকায় কারচুপি (SIR Protest) ইস্যুতে দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ ৷ ধস্তাধস্তিতে সাময়িকভাবে জ্ঞান হারান প্রথমবার সাংসদ হওয়া মিতালি। এরপরই অসুস্থ মিতালির সাহায্যে এগিয়ে আসেন সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজ ও যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ (Saayoni Ghosh)। দলের সহকর্মী সায়নী ঘোষ ও এসপির সাংসদ প্রিয়া সরোজের সাহায্য মিতালিকে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে সুস্থ করার চেষ্টা করা হয়।

উত্তর প্রদেশের মাছলিশহরের লোকসভা কেন্দ্র সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে সম্প্রতি কেকেআর-এর তারকা ক্রিকেটার বাগদান বা এনগেজমেন্ট হয়। আগামী বছরের গোড়ায় দুজনের বিয়ে হতে পারে। কলকাতার ক্রিকেটারের সাংসদ স্ত্রী-র সাহায্যে আরামবাগের সাংসদ সুস্থ হয়ে উঠলেন।

দেখুন কীভাবে প্রিয়া সরোজ ও সায়নী ঘোষের কাঁধে ভর দিয়ে চলেছেন মিতালি বাগ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement