Mahua Moitra: বিজেপি সাংসদ মহিমা কুমারীকে জন্মদিনে শুভেচ্ছাবার্তা মহুয়া মৈত্রের, একই টেবিলে সায়নী-জুন রাও, দেখুন
সকলে মিলে জন্মদিনের গান গেয়ে মহিমাকে শুভেচ্ছা জানালেন। তাঁদের ঠিক পিছনের টেবিলে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকেও দেখা গিয়েছে।
বিজেপি সাংসদ মহিমা কুমারী মেওয়ারকে (Mahima Kumari Mewar) জন্মদিনের শুভেচ্ছা জানালেন বিরোধী দলের সাংসদ। ২২ জুলাই, মঙ্গলবার বিজেপি সাংসদের জন্মদিন উপলক্ষ্যে তাঁকে শুভেচ্ছাবার্তা জানালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। এক্স হ্যান্ডেল থেকে এদিন একটি ভিডিও শেয়ার করেছেন কৃষ্ণনগরের সাংসদ। যেখানে দেখা যাচ্ছে, টেবিলের সামনে বসে রয়েছে মহিমা কুমারী। তাঁকে ঘিরে বসে রয়েছেন বিজেপি সাংসদ অনুপ্রিয়া সিং প্যাটেল। অপর পাশে তৃণমূল সাংসদ সায়নী ঘোষ (Saayoni Ghosh)। সামনে ক্যামেরা হাতে মহুয়া মৈত্র (Mahua Moitra)। তৃণমূলের জুন মালিয়াকেও (June Malia) দেখা গিয়েছে। সকলে মিলে জন্মদিনের গান গেয়ে মহিমাকে শুভেচ্ছা জানালেন। তাঁদের ঠিক পিছনের টেবিলে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকেও দেখা গিয়েছে।
বিজেপি সাংসদ মহিমা কুমারীকে জন্মদিনে শুভেচ্ছাবার্তা তৃণমূলের মহুয়ার
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Kolkata Fatafat Result Today, 17 June: কলকাতা ফটাফট খেলায় ঘোষ বাবুর টিপস নিন আর বাজিমাত করুণ, আজ মঙ্গলবার ফটাফট লটারি রেজাল্ট দেখুন অনলাইনে
How to Boost Immune System: শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। মেনে চলুন এই নিয়ম
Kolkata FF Fatafat June 16 Result: সোমবার কলকাতা ফটাফট খেলায় ঘোষ বাবুর টিপস নিয়ে থাকলে এখনই ফলাফল জেনে নিন
Bihar Accident: বিহারের পাটনায় পিকআপ ভ্যান উল্টে প্রাণ হারাল এক মহিলা সহ ৬ জন, আহতদের পাঠান হল স্বাস্থ্যকেন্দ্রে (দেখুন ভিডিও)
Advertisement
Advertisement