P. Chidambaram: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চিদাম্বরমের দিল্লি ও চেন্নাইয়ের বাড়িতে সিবিআই তল্লাশি

কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরমের চেন্নাই ও দিল্লির বাড়িতে একযোগে হানা দিয়ে তল্লাশি চালালো সিবিআই।

P. Chidambaram। (Photo Credits: PTI/File)

কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরমের চেন্নাই ও দিল্লির বাড়িতে একযোগে হানা দিয়ে তল্লাশি চালালো সিবিআই। চিদাম্বরম নিজে টুইট করে জানান, সিবিআইয়ের দল চেন্নাইয়ে তার বাড়ি ও দিল্লিতে তার অফিসের বাসভবনে তল্লাশি চালায়। যদিও সিবিআইয়ের এফআইআর-এ তার নাম ছিল না বলে দাবি করেছেন চিদাম্বরম। সিবিআইয়ের দল তার বাড়ি তল্লাশি করে কিছুই পায়নি, এবং বাজেয়াপ্ত করেনি বলে দাবি করেছেন তিনি।

সিবিআই তল্লাশির সময় ও কারণ তুলে প্রশ্ন করেছেন চিদাম্বরম। আইএনএক্স মামলায় ২০১৯ সালে চিদাম্বরমকে গ্রেফতার করা হয়েছিল। ১০৬ দিন জেলে থাকার পর তিনি জামিন পেয়েছিলেন। আরও পড়ুন: TRAI- এর রজত জয়ন্তী, স্ট্যাম্প প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement