Karnataka Elections: কর্ণাটকের পুরভোটে বিজেপি-র ভাল ফল, টুইটে রাজ্যবাসীকে ধন্যবাদ জানালেন সভাপতি জেপি নাড্ডা

কর্ণাটকের (Karnataka) পুরভোটে (City Corporation Elections) ভাল ফল করেছে বিজেপি (BJP)। বিজেপি শাসিত দক্ষিণের একমাত্র এই রাজ্যের যে তিনটি পুরনিগমে ভোট হয়েছে, তার মধ্যে বেলাগাভি ( Belagavi) তে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি।

JP Nadda. (Photo Credits: Twitter)

কর্ণাটকের (Karnataka) পুরভোটে  (City Corporation Elections) ভাল ফল করেছে বিজেপি (BJP)। বিজেপি শাসিত দক্ষিণের একমাত্র এই রাজ্যের যে তিনটি পুরনিগমে ভোট হয়েছে, তার মধ্যে বেলাগাভি ( Belagavi) তে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। হুব্বেলি-ধারওয়াদে (Hubballi-Dharwad) সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সবচেয়ে বেশি আসনে জিতেছে পদ্ম শিবির আর কালাবুরগি (Kalburgi)-তে কড়া টক্করের পর দ্বিতীয় হয়েছে বিজেপি।

মুখ্যমন্ত্রী পদ থেকে ইয়েদুরাপ্পাকে সরানোর পর, করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে কর্ণাটকের শহরাঞ্চলে ভাল ফলে খুশি বিজেপি সভাপতি জেপি নাড্ডা। আজ কর্ণাটকের পুরভোটে জয়ের জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন। আরও পড়ুন: ‘প্রত্যেক ভারতীয়ই হিন্দু’, কী বললেন মোহন ভাগবত? (দেখুন ভিডিও)

জেপি নাড্ডার টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement