Shocking Video: জ্বলন্ত আগুনের গোলা, জাতীয় সড়কে দাউ দাউ করে জ্বলছে যাত্রী বোঝাই বাস, ভয় ধরানো ভিডিয়ো

Shocking Video: জ্বলন্ত আগুনের গোলা, জাতীয় সড়কে দাউ দাউ করে জ্বলছে যাত্রী বোঝাই বাস, ভয় ধরানো ভিডিয়ো
Bus Catches Fire (Photo Credit: X/Screengrab)

দাউ দাউ করে জ্বলছে বাস। ৪২ জন যাত্রী নিয়ে একটি বাস যখন দিল্লি (Delhi) থেকে আজ়মগড়ের দিকে যাচ্ছিল, সেই সময় হঠাৎ করে আগুন (Bus Catches Fire)  ধরে যায়। আগুন লাগতেই যাত্রীবোঝাই বাসটি দাউ দাউ করে ভয়ঙ্করভাবে জ্বলতে শুরু করে। যা দেখে ভয় পেয়ে যান প্রত্যেকে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গোসাইগঞ্জ থানার কাছে একটি যাত্রীবোঝাই বাস যখন জ্বলতে শুরু করে, সেই সময় উদ্ধারের জন্য সেখানে ছুটে যান স্থানীয় মানুষজন। তবে আগুন লাগছে, টের পেতেই বাস ছেড়ে প্রাণ হাতে নিয়ে সেখান থেকে নীচে ঝাঁপ দেন একের পর এক যাত্রী। বাসের চালক, সহকারী চালক, প্রত্যেকে বাস ছেড়ে পালিয়ে যেতে সমর্থ হন। ফলে জ্বলন্ত বাসের মধ্যে থেকে কারও প্রাণহানি হয়নি বলে খবর মেলে। যা থেকে স্বস্তির নিঃশ্বাস পড়ে প্রশাসনের। তবে কী কারণে আগুন লাগল, সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট খবর মেলেনি।

আরও পড়ুন: Ghaziabad School Bus Fire: দাউ দাউ করে জ্বলছে স্কুল বাস, প্রাণ বাঁচানোর জন্য চিৎকার পড়ুয়াদের, শিশু দিবসে ভয়াবহ ঘটনা

দেখুন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে কীভাবে দাউ দাউ করে জ্বলছে বাস...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 14, 2024 03:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).