Delhi: দিল্লিতে আচমকাই ভেঙে পড়ল স্কুলের দেওয়াল, ক্ষতিগ্রস্থ একাধিক গাড়ি, দেখুন ভিডিয়ো
দিল্লির নিউ অশোক নগরে আচমকাই ভেঙে পড়ল স্কুলের দেওয়াল। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে। জানা যাচ্ছে, একটি সরকারি স্কুলে দেওয়াল ভেঙে পড়ে।
দিল্লির নিউ অশোক নগরে (New Ashok Nagar) আচমকাই ভেঙে পড়ল স্কুলের দেওয়াল। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে। জানা যাচ্ছে, একটি সরকারি স্কুলে দেওয়াল ভেঙে পড়ে। আর তাতে ক্ষতিগ্রস্থ হয়েছে কমপক্ষে ৮টি গাড়ি। যার মধ্যে ৫-৬টি গাড়ি ব্যক্তিগত এবং দুটি হাসপাতালের অ্যাম্বুলেন্স ছিল। তবে যেহেতু সেই সময় গাড়ির মধ্যে বা ঘটনাস্থলে কেউ ছিলেন না, তাই হতাহতের কোনও ঘটনা ঘটেনি। স্থানীয়রা জানিয়েছেন, স্কুলের দেওয়ালটি সম্প্রতি ঠিক করানো হয়ছিল। আর তার উল্টোদিকে একটি আবাসনের মালিকরা এই দেওয়ালের পাশে গাড়ি রাখতেন। ঘটনাস্থলে ইতিমধ্যেই পুলিশ, দমকল বাহিনী পৌঁছেছে। বিদ্যুত বিভাগের আধিকারিকরা এসে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে। তারপর উদ্ধারকাজ শুরু করে।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
School Service Commission: প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর খুলল স্কুল সার্ভিস কমিশনের পোর্টাল, চিন্তায় পরীক্ষার্থীরা
2025 ICC Women’s Cricket World Cup: সামনে এল ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের সময়সূচী; ৩০ সেপ্টেম্বর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি আয়োজক ভারত
San Francisco Unicorns vs MI New York, MLC 2025 Live Streaming: সান ফ্রান্সিসকো ইউনিকর্নস বনাম এমআই নিউ ইয়র্ক, এমএলসি ২০২৫, সরাসরি দেখবেন যেখানে
San Francisco Unicorns vs MI New York, MLC 2025 Dream11 Prediction: সান ফ্রান্সিসকো ইউনিকর্নস বনাম এমআই নিউ ইয়র্কের ম্যাচে এগিয়ে কে? একনজরে MLC 2025 Dream11 Prediction
Advertisement
Advertisement