RBI Governor Shaktikanta Das Hospitalised: হঠাৎই অসুস্থ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস, চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি

সোমবার রাতে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আরবিআই (RBI) গভর্নরের হাসপাতালে ভর্তি হওয়ার খবর চাওর হতেই উদ্বেগে পড়েছেন অনেকেই। তবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে...

RBI Governor Shaktikanta Das Hospitalised: হঠাৎই অসুস্থ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস, চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি
RBI Governor Shaktikanta Das Hospitalised (Photo Credits: IANS)

RBI Governor Shaktikanta Das Hospitalised: হঠাৎই অসুস্থ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) গভর্নর শক্তিকান্ত দাস। তাঁকে ভর্তি করা হয়েছে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে। সোমবার রাতে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আরবিআই (RBI) গভর্নরের হাসপাতালে ভর্তি হওয়ার খবর চাওর হতেই উদ্বেগে পড়েছেন অনেকেই। তবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দুশ্চিন্তার কোন কারণ নেই। তাঁর অবস্থা এখন স্থিতিশীল। অ্যাসিডিটির সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁকে পর্যবেক্ষণে রাখতে হাসপাতালে ভর্তি নিয়েছিলেন চিকিৎসকেরা। এদিনই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে শীর্ষ ব্যাঙ্কের গভর্নরকে।

হাসপাতালে ভর্তি RBI গভর্নর শক্তিকান্ত দাস... 

হাসপাতালের তরফে জানানো হয়েছে দুশ্চিন্তার কোন কারণ নেই...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 26, 2024 10:51 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).