Rain Forecast In Rajasthan: দক্ষিণ-পশ্চিম রাজস্থানে তাপপ্রবাহ, জয়পুর ও আজমেরে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

IMD scientist Radheshyam Sharma (Photo Credit: X@ANI)

ঝড়-বৃষ্টি চললেও, তীব্র গরম থেকে আপাতত স্বস্তি পাবে না মরুরাজ্য রাজস্থান। আগামী ২-৩ দিন দক্ষিণ-পচিম রাজস্থানে তাপপ্রবাহের পরিস্থিতি বিরাজ করবে। আবার আগামী ৩ দিন জয়পুর, আজমের-সহ রাজস্থানের বেশ কিছু অংশ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

জয়পুরে আইএমডি-র আঞ্চলিক আবহাওয়া দফতরের বিজ্ঞানী রাধেশ্যাম শর্মা ( IMD scientist Radheshyam Sharma ) বুধবার বলেছেন, "আগামী ৩ দিন জয়পুর, শেখাওয়াতি, ভরতপুর এবং আজমের বিভাগে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১-২ জুনের দিকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পাবে। দক্ষিণ-পশ্চিম রাজস্থানে আগামী ২-৩ দিন ধরে তাপপ্রবাহ অব্যাহত থাকবে।"

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement