Lok Sabha Election 2024: পঞ্জাবে এগিয়ে একাধিক খালিস্তানিপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা! পিছিয়ে ইন্ডিয়া জোটের প্রার্থী

এবারের নির্বাচনে (Lok Sabha Election 2024) খালিস্তান ইস্যু একটা বড় ফ্যাক্টর ছিল, তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে নাা। বিশেষ করে পঞ্জাবে কৃষক আন্দোলন এবং খালিস্তানীদের বাড়বারন্ত নিয়ে চিন্তায় ছিল কেন্দ্র। অবশেষে নির্বাচন সামনে আসতেই বোঝা গেল এবারে এই রাজ্যে বিশেষ দাগ কাটতে পারবে না গেরুয়া শিবির। অবশেষে হলও তাই, এই রাজ্যে মূলত আপ এবং কংগ্রেস এগিয়ে আছে। এমনকী কিছু কিছু আসনে নির্দল প্রার্থীরাও এগিয়ে রয়েছে। আর এই নির্দল প্রার্থীদের তালিকায় রয়েছে খালিস্তানিপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা। খাদুর শাহিব কেন্দ্র থেকে অমৃতপাল সিং এগিয়ে রয়েছেন, অন্যদিকে ফারিদকোট থেকে এগিয়ে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডে অভিযুক্ত বিনত সিংয়ের ছেলে সরবজিৎ সিং খালসা।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement